দেশের সর্ববৃহৎ ধর্মীয় অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ১৭ সদস্য বিশিষ্ট চট্টগ্রাম মহানগর আহবায়ক কমিটি গঠন করা হয়।
আজ সোমবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসায় সংগঠনের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম মহানগর কমিটিতে যারা আছেন :
আহবায়ক, মাওলানা তাজুল ইসলাম, সদস্য সচিব, মাওলানা লোকমান হাকিম, মাওলানা ফোরকানুউল্লাহ খলীল, মাওলানা আলী ওসমান, মাওলানা হারুন (শোলকবহর), মাওলানা মুনীর উদ্দিন (হালিশহর), মাওলানা ইয়াসিন (লাভলেইন), মাওলানা হাসান মুরাদাবাদী, মুফতি শিহাব উদ্দিন ইসপাহানী, মাওলানা আনোয়ার রব্বানী, মাওলানা এনায়েতুল্লাহ (দামপাড়া), মাওলানা সায়েমুল্লাহ, মাওলানা ফয়সাল বিন তাজুল ইসলাম, মাওলানা জাকারিয়া মাদানী, মাওলানা জয়নাল কতুবী, মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা মানজুরুল কাদের।
বৈঠকে উপস্থিত ছিলেন সিনিয়র নায়েবে আমীর আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া, নায়েবে আমীর মাওলানা সালাউদ্দিন নানুপুরী, মাওলানা আব্দুল আউয়াল, মুফতি জসিম উদ্দিন, মাওলানা ফুরকানুল্লাহ খলিল, মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান, মাওলানা মাহমুদুল হাসান ফতেহপুরী, মাওলানা জহুরুল ইসলাম, মাওলানা মুহিউদ্দিন রব্বানী, মাওলানা মীর ইদরীস, মুফতি মোহাম্মদ আলী, মাওলানা আব্দুল কাইয়ুম সুবাহানী, মুফতি কিফায়াতুল্লাহ আজহারী, সাইয়েদ মাহফুজ খন্দকার, মাওলানা রাশেদ বিন নূর।











