spot_img
spot_img

সাতক্ষীরায় ৯৯৯ এ কল করে গণপিটুনি থেকে রক্ষা পেলো ৫ চোর

সাতক্ষীরার সদর উপজেলার পায়রাডাঙ্গা গ্রামে একটি মৎস্য ঘেরে চুরি করতে গিয়ে ধরা পড়ে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ কল করে গণপিটুনি থেকে রক্ষা পেলেন এই পাঁচ চোর।

রবিবার (৩০ অক্টোবর) ভোর রাতে এ ঘটনা ঘটে। তবে চুরি মামলায় ইতোমধ্যে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জেহাদ ফখরুল আলম খান জানান, আটকদের মধ্যে যে কেউ জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে সাহায্য চেয়ে জানান, তারা খুব বিপদে রয়েছেন। তাদের উদ্ধার করতে হবে। পরবর্তীতে সাতক্ষীরা সদর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। তারা ঘেরে মাছ চুরি করতে গিয়ে ধরা পড়ে গণপিটুনির হাত থেকে রক্ষা পেতে পুলিশকে ফোন করেন। মাছ চুরির ঘটনায় থানায় মামলা হয়েছে। তাদের এই মামলায় গ্রেফতার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ