রবিবার | ২৫ জানুয়ারি | ২০২৬
spot_img

২৮ অক্টোবরের পরিস্থিতি নিয়ে বিদেশি দূতাবাসগুলোতে চিঠি পাঠিয়েছে বিএনপি

বিএনপির ২৮ অক্টোবরের শান্তিপূর্ণ মহাসমাবেশে হামলায় সরকার ও পুলিশকে দায়ী করে ঢাকাস্থ বিভিন্ন দেশের দূতাবাসে চিঠি দিয়েছে দলটি।

সোমবার সকালে দূতাবাসগুলোতে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছে বিএনপির এক সূত্র।

সূত্রটি জানায়, কিভাবে বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে হামলা করেছে তার প্রমাণাদিসহ দূতাবাসগুলোতে পাঠানো হয়েছে। কোন পরিপ্রেক্ষিতে বিএনপিকে কঠোর কর্মসূচিতে যেতে হয়েছে তাও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

চিঠিটি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী পক্ষ থেকে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ