রবিবার | ১৪ ডিসেম্বর | ২০২৫

ছাত্র-জনতার মিছিলে হামলার জেরে জাতীয় পার্টির কার্যালয়ে আগুন-ভাঙচুর

ছাত্র-জনতার মিছিলে হামলার জেরে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সিবাদবিরোধী ছাত্র, শ্রমিক, জনতার ব্যানারে কয়েক শতাধিক মানুষ এই কর্মকাণ্ড ঘটিয়েছে। ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিভিয়েছে।

আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনাস্থলে উপস্থিত তিতুমীর কলেজের শিক্ষার্থী নেওয়াজ খান বাপ্পী বলেন, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটি মিছিল নিয়ে এসেছিলাম। কিন্তু মিছিলটি জাতীয় পাটির কার্যালয়ের সামনে আসতেই আমাদের ওপর আক্রমণ করা হয়। এতে অসংখ্য নেতাকর্মী আহত হন।

তিনি আরও বলেন, হামলার শিকার হয়ে পরবর্তীতে আমরা আবার জড়ো হয়ে সন্ত্রাসীদের প্রতিহত করতে এখানে আসি। তারপর সন্ত্রাসীরা আমাদের দিকে বন্দুক তাক করলে বিক্ষুব্ধ ছাত্র-জনতা তাদের লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়ে।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img