spot_img
spot_img

কানেক্টিভিটির নামে দেশ ইজারা দেওয়া চলবে না: ডা. শফিকুর রহমান

কানেক্টিভিটির নামে দেশের স্বার্থ ও সার্বভৌমত্ব বিসর্জন দিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। একই সঙ্গে ৭ দফা দাবি মেনে না নিলে আরেকটি অনিবার্য বিপ্লবের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

শনিবার (৩১ অক্টোবর) সকালে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ১১ দলীয় ঐক্যের লংমার্চের পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।

সরকারের সমালোচনা করে জামায়াত আমীর বলেন, অতীত থেকে শিক্ষা না নিয়ে বিএনপি জাতির সঙ্গে ঐতিহাসিক প্রতারণা করছে।

মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর প্রসঙ্গে তিনি বলেন, এ নিয়ে কোনো ষড়যন্ত্র হচ্ছে কি না, তা জাতির সামনে পরিষ্কার করতে হবে। কানেক্টিভিটির নামে দেশ ইজারা দেওয়া চলবে না।

৭ দফা দাবি প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, এসব দাবি মেনে না নেওয়া হলে আরেকটি অনিবার্য বিপ্লব করা হবে।

সমাবেশে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করে বিএনপি ফ্যাসিবাদের পথে হাঁটছে।

ঠাকুরগাঁওয়ের উপনির্বাচন প্রসঙ্গে তিনি অভিযোগ করে বলেন, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের দিয়ে বিএনপি জাল ভোট দিয়েছে।

তিনি আরও বলেন, সরকারের সংকীর্ণ দলীয়করণ পুরো জাতিকে জিম্মি করে রেখেছে। ৭ দফা দাবি না মানলে ক্ষমতা ছেড়ে দিতে হবে। অন্যথায় তাদের পরিণতিও বিগত সরকারের মতো হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ