spot_img
spot_img

গত ২৪ ঘন্টায় রামেক হাসপাতালে করোনায় একজনের মৃত্যু

গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজন বৃদ্ধ মারা গেছেন। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়। চি

শুক্রবার (৩১ ডিসেম্বর) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে একজন পুরুষ রোগী মারা গেছেন। তার বয়স ৬১ বছরের ওপরে। চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা ওই রোগী করোনা সংক্রমণ নিয়ে হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন।

জেনারেল শামীম ইয়াজদানী জানান, রামেক করোনা ইউনিটে শুক্রবার সকাল পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ২৫ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ২৮ জন। বর্তমানে রাজশাহীর ১১ জন, চাঁপাইনবাবগঞ্জের পাঁচজন, নওগাঁর দুজন, নাটোরের তিনজন, পাবনার দুজন এবং কুষ্টিয়ার দুজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন সাতজন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৪ জন। করোনা ধরা পড়েনি ভর্তি চারজনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন তিনজন। এই এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে গেছেন তিনজন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ