বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে বিপর্যস্ত ফ্রান্সে এ পর্যন্ত ৩০ হাজার পুলিশ কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছে। ভাইরাসটিতে আক্রান্ত দেশটির মোট ১ লাখ ৪৭ হাজার সরকারি কর্মকর্তার মধ্যে ২৫ শতাংশই পুলিশ কর্মকর্তা। বর্তমানে দেশটির সহস্রাধিক পুলিশ কর্মকর্তা করোনায় আক্রান্ত।
গত ২৪ ঘন্টায় দেশটিতে রেকর্ডসংখ্যক ২ লাখ ৮ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছে।
গত একদিনে ২ লাখ ছাড়াল সংক্রমণ। গত শনিবার প্রথম করোনা সংক্রমণ লাখ ছাড়িয়েছিল ফ্রান্সে। কয়েক দিনের মাথায় সংক্রমণ দ্বিগুণেরও বেশি।
বর্তমানে বিশ্বে সবচেয়ে বেশি টিকাদানের হার ফ্রান্সে। টিকা নেওয়ার যোগ্য জনসংখ্যার ৯০ শতাংশের ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে।











