spot_img
spot_img

চাহিদার ৫০ শতাংশ ভোজ্যতেল দেশেই উৎপাদন করব : কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক জানিয়েছেন, আগামী তিন বছরের মধ্যে দেশে শতকরা ৪০-৫০ ভাগ ভোজ্যতেল উৎপাদনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি বলেন, আগামী তিন বছরের মধ্যে আমরা একটি পরিকল্পনা গ্রহণ করেছি। ইনশাআল্লাহ চাহিদার শতকরা ৪০-৫০ ভাগ ভোজ্যতেল দেশেই উৎপাদন করব।

শনিবার (৩১ ডিসেম্বর) সকালে গাজীপুরের ধান গবেষণা ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানের এসব কথা বলেন তিনি।

আব্দুর রাজ্জাক বলেন, দেশের কৃষি বিজ্ঞানীরা সরিষার উচ্চ ফলনশীল জাত উদ্ভাবন করেছেন যা কৃষকরা চাষ করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন। কিন্তু সরিষার যে উৎপাদন হচ্ছে এটি দিয়ে বাজারে তেমন প্রভাব ফেলা যাচ্ছে না। এজন্য এ বছর কৃষি মন্ত্রণালয় ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। সরিষার কদর দেশে কমেনি। মানুষ আবার সরিষায় ফিরে যাবে সেই লক্ষ্য নিয়ে কৃষি মন্ত্রণালয়ের সমন্বিত কর্মসূচি এগিয়ে যাচ্ছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ