spot_img
spot_img

দেশে ভিক্ষুকের সংখ্যা দিন দিন কমে আসছে: খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, আর্থ-সামাজিক উন্নয়নের ফলে দেশে ভিক্ষুকের সংখ্যা দিন দিন কমে আসছে। বর্তমান সরকার ভিক্ষুকদের স্বাবলম্বী করতে সহায়তা প্রদান করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেওয়া বিভিন্ন উদ্যোগে ভিক্ষাবৃত্তি ছেড়ে এখন তারা আয়বর্ধক কাজের মাধ্যমে সম্মানজনক পেশায় নিয়োজিত হচ্ছেন।

শনিবার (৩১ ডিসেম্বর) দুপুরে নওগাঁর নিয়ামতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অসহায় ও দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় ছাগল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বর্তমান সরকার সামাজিক নিরাপত্তার প্রতিটি ক্ষেত্র প্রসারিত করেছে। রাষ্ট্রীয় পর্যায়ে দরিদ্র মায়েদের মাতৃত্বকালীন ভাতা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা দেওয়া হচ্ছে। বছরের শুরুতে বিনামূল্যে বই ও দরিদ্র শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করে সরকার শিক্ষা ব্যবস্থায় প্রতিনিয়ত সহায়তা দিয়ে আসছে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার কৃষকবান্ধব সরকার। কৃষদের রেকর্ড পরিমাণ ভর্তুকি দিয়ে সার দিয়ে যাচ্ছে। বর্তমানে বিদ্যুৎ, বীজ ও কৃষি উপকরণ সহজলভ্য করার কারণে কৃষকের উৎপাদন বেড়েছে বহুগুণ। সরকারের এসব উদ্যোগের কারণে দেশে খাদ্যের কোনো সংকট হবে না। দুর্ভিক্ষের কোনো প্রশ্নই আসে না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ