গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে ১ জনর মৃত্যু ও একই সময়ে ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে
শনিবার (৩১ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৮২১টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১ হাজার ৮১১টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ২৭ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৪৩ শতাংশ।
এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪৭ জন। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৭ হাজার ৭৩৩ জন।











