spot_img
spot_img

সিনিয়র সচিব ও সচিব পদে ৪ কর্মকর্তার পদোন্নতি

প্রশাসনে দুই কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে সিনিয়র সচিব ও দুই কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার।

শনিবার (৩১ ডিসেম্বর) পৃথক আদেশে তাদের পদোন্নতি ও পদায়ন করে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণারয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালামকে সিনিয়র সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এরপর তাদের একই মন্ত্রণালয়ে পদায়ন করা হয়। এছাড়া মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মহিউদ্দিন আহমেদকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব এবং জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) এ কে এম শামিমুল হক ছিদ্দিককে ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ