প্রায় ১৪ বছর পর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সম্মেলনের উদ্বোধন করেন বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত আলী রায়হানের পিতা।
এতে সারাদেশ থেকে শিবিরের সদস্যরা সরাসরি অংশগ্রহণ করেছে। সম্মেলনে ২০২৫ সেশনের জন্য নির্বাচিত কেন্দ্রীয় সভাপতির নাম ঘোষণা করা হবে।
এজন্য গত ২৯শে ডিসেম্বর সন্ধ্যা সাতটা থেকে গতকাল সোমবার রাত নয়টা পর্যন্ত সদস্যরা অনলাইনে ভোট দেয়। মোট দুই সেশনে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।











