spot_img
spot_img

৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

দক্ষিনপূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ার সবচেয়ে বড় ও জনবহুল দ্বীপ জাভায় ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প হয়েছে। শুক্রবার সকাল ৯ টা ৫ মিনিটের দিকে এই ভূমিকম্প হয় বলে দেশটির সংবাদামাধ্যমগুলোর বরাত দিয়ে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

আমেরিকার ভূতাত্ত্বিক জরিপ প্রতিষ্ঠান দ্য ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

জানা যায়, ভূপৃষ্ঠের ৩৭ কিলোমিটার গভীরে ছিল এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল। ভূমিকম্পের ফলে সুনামির আশঙ্কা নেই বলেও বিবৃতিতে উল্লেখ করেছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ প্রতিষ্ঠান।

ভূমিকম্পে জাভা দ্বীপের কোথাও হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য এখনও পাওয়া যায়নি; তবে এএফপির সাংবাদিকরা জানান, জাভা দ্বীপের প্রধান শহর ও ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তাসহ পুরো দ্বীপেই শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্প শুরু হওয়ার সঙ্গে সঙ্গে মানুষজন বাড়ির বাইরে বেরিয়ে সড়কে জড়ো হন বলে জানিয়েছেন তারা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ