spot_img
spot_img

আমেরিকাজুড়ে ২৭০০ ফ্লাইট বাতিল

খারাপ আবহাওয়া ও শীতকালীন ঝড়ের কারণে আমেরিকাজুড়ে ২ হাজার ৭০০-র বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। দেশটির পূর্ব উপকূলে তীব্র বাতাস ও বরফের সমন্বয়ে শীতকালীন ঝড়ের আঘাতের আশঙ্কায় রোববার (১৬ জানুয়ারি) এসব ফ্লাইট বাতিল করা হয়। সোমবার (১৭ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ার.কম-এর তথ্য অনুযাযী, স্থানীয় সময় রোববার সাড়ে ১২টা পর্যন্ত আমেরিকাজুড়ে ২ হাজার ৭০০-র বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে আমেরিকা প্রবেশ, বহির্গমন এবং আভ্যন্তরীণ ফ্লাইটও রয়েছে। এছাড়া দেড় হাজারের বেশি ফ্লাইট নির্ধারিত শিডিউলের চেয়ে বিলম্বে যাত্রা শুরু করেছে বলেও পরিসংখ্যানে দেখা গেছে।

ফ্লাইটঅ্যাওয়ার ওয়েবসাইটের তথ্য বলছে, সবচেয়ে বেশি ফ্লাইট বাতিল করা এয়ারলাইন্সগুলোর মধ্যে সবার ওপরে রয়েছে আমেরিকান এয়ারলাইন্স।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ