spot_img
spot_img

পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫৮

রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি)।

ডিএমপি মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

ডিএমপি জানায়, সোমবার সকাল ছয়টা থেকে মঙ্গলবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।

অভিযানে গ্রেফতারদের কাছ থেকে থেকে ৩২০৫ পিস ইয়াবা, ২৬ গ্রাম হেরোইন, ৬৮ কেজি ২৮২ গ্রাম গাঁজা ও ২ বোতল দেশি মদ উদ্ধার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৫টি মামলা করা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ