spot_img
spot_img

দীর্ঘদিন পর প্রকাশ্যে এলেন ডা. মুরাদ হাসান

দীর্ঘদিন পর প্রকাশ্যে এসেছেন নানা বিতর্কিত মন্তব্য করে পদ হারানো সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি। নিজের চাচার জানাজা নামাজে অংশ নিতে তাকে প্রকাশ্যে দিখা গেল।

শনিবার (২২ জানুয়ারি) দুপুরে ডা. মুরাদ হাসানের চাচা সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমিনুর রহমান তালুকদারের জানাজা নামাজে অংশ নিতে নিজ গ্রাম সরিষাবাড়ির দৌলতপুরে যান তিনি।

সরিষাবাড়ির উপজেলার দৌলতপুর অ্যাডভোকেট মতিউর রহমান তালুকদার কলেজ মাঠে অনুষ্ঠিত জানাজা নামাজে অংশ নেন ডা. মুরাদ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডা. মুরাদ হাসানের বড় ভাই বিচারপতি মাহমুদুল হাসান তালুকদার, সরিষাবাড়ি উপজেলার চেয়ারম্যান গিয়াস উদ্দিন পাঠান প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ