spot_img
spot_img

সিদ্ধিরগঞ্জে র‌্যাবের অভিযানে মলম পার্টির ১০ সদস্য গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের বিভিন্ন স্থান থেকে অভিযান চালিয়ে মলম পার্টির ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৩। এসময় তাদের কাছ থেকে ৫টি বিষাক্ত মলমের কৌটা, ৮০টি মোবাইল ফোন এবং ২৫ হাজার ২৫ টাকা উদ্ধার করা হয়েছে।

শনিবার (২২ জানুয়ারি) বিকেলে ঢাকার টিকাটুলিতে অবস্থিত র‌্যাব-৩’র সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মোহাম্মদ শাকিল (৩২), মিলন শেখ (৩২), মোঃ রমজান আলী (২৭), মো. ইমরান হোসেন (২৪), আরিফুল ইসলাম ইমরান (৩২), মহসীন খারকোল (৪২), মো. হারুনুর রশিদ লিমন (২২), মো. আমজাদ (৪২), মো. জিয়াউর রহমান (৩০) এবং চিত্তরঞ্জন সরকার (৩১)।

বিজ্ঞপ্তিতে র‌্যাব-৩’র সহকারী পুলিশ সুপার ফারজানা হক জানান, গ্রেপ্তাররা রাস্তায় চলাচলরত সাধারণ মানুষের চোখে মুখে মলম দিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে। এর এক পর্যায়ে জিম্মিদের কাছে থাকা মোবাইল ফোন, টাকা-পয়সা ও স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে যায়।

তিনি জানান, গ্রেপ্তাররা সিদ্ধিরগঞ্জের আশেপাশের এলাকায় পথচারী, রিকশা আরোহী এবং সিএনজির যাত্রীদের নিকট থেকে মূল্যবান জিনিসপত্র ছিনতাই করে। তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ