সারাদেশে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও এসময়ে আক্রান্ত হিসেবে নতুনকরে শানাক্ত হয়েছেন ১৪৮২৮ জন।
সোমবার (২৪ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ২৩৮ জনে। আর শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ লাখ ৯৯ হাজার ৯৬৪ জনে।
এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষার জন্য ৪৫ হাজার ৯৯৯ জনের নমুনা সংগ্রহ করা হয়। আর পরীক্ষা করা হয় ৪৫ হাজার ৮০৭টি নমুনা। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা হয়েছে এক কোটি ২১ লাখ ৬২ হাজার ৬৮৭টি।










