spot_img

দ্বীনদার প্রশাসক ছাড়া দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়: মুফতী রেজাউল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী রেজাউল করীম চরমোনাই পীর বলেছেন, বর্তমানে দেশের সব সেক্টরে দুর্নীতিবাজরা আসন গেড়ে বসে আছে। দ্বীনদার, আল্লাহওয়ালা প্রশাসক ছাড়া কখনোই দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।

সোমবার (৩১ জানুযারি) বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লার শিবুমার্কেট চত্বরে জেলা ছাত্র আন্দোলনের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ বলেন।

তিনি বলেন, সোনালি প্রজন্ম তৈরি করতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ অবিরাম মেহনত চালিয়ে যাচ্ছে। সংগঠনটির বয়স প্রায় ৩০ বছর হয়ে গেছে।

তিনি আরও বলেন, ইসলামী ছাত্র আন্দোলনের সংস্পর্শে এসে বহু পথভোলা শিক্ষার্থী দ্বীনের পথিক হয়েছে। একসময় যারা শিক্ষাঙ্গনে সন্ত্রাসের রাজনীতি করতেন তাদের অনেকেই দ্বীনের সুশীতল ছায়াতলে এসে স্থান নিয়েছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ