সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মুহাম্মাদ রাশেদ খান হত্যা মামলার অপরাধী মৃত্যুদণ্ডপ্রাপ্ত বরখাস্ত হওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ ও পরিদর্শক লিয়াকত আলীকে কারাগারের কনডেম সেলে রাখা হয়েছে।
সোমবার (৩১ জানুয়ারি) রায় ঘোষণার পর আদালত থেকে তাদের কক্সবাজার জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়। সেখানে নির্ধারিত পোশাক পরিয়ে তাদের কনডেম সেলে রাখা হয়েছে।
কক্সবাজার জেলা কারাগারের জেল সুপার মো. নেছার আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, নিয়মানুযায়ী, মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি ওসি প্রদীপ ও লিয়াকত আলীকে কারাগারের সাধারণ সেল থেকে সরিয়ে নির্ধারিত পোশাক পরিয়ে কনডেম সেলে রাখা হয়েছে।
রাতে তারা কী খেয়েছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অন্যান্য কারারক্ষীদের মতোই তাদের রাতের খাবার দেওয়া হয়েছে। তবে, তারা রাতে খেয়েছেন কি না সেটি নিশ্চিত করে বলতে পারছি না।











