spot_img

করোনায় আক্রান্ত শাজাহান খান

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

রবিবার (৩০ জানুয়ারি) তার করোনা শনাক্ত হয়।

বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শে মাদারীপুরে নিজ বাসভবনে আইসোলেশনে রয়েছেন।

এর আগে গত দুদিন ধরে ঠান্ডাজনিত সমস্যা দেখা দেয় শাজাহান খানের। পরে শনিবার জেলা স্বাস্থ্য বিভাগের লোকজন তার বাসভবনে গিয়ে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে। অ্যান্টিজেন পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়।

মাদারীপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. ইকরাম হোসেন বলেন, শাজাহান খানকে ১০ দিন আইসোলশনে থাকতে বলা হয়েছে। তার শারীরিক অবস্থা বেশ ভালো।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ