spot_img
spot_img

করোনা আক্রান্ত এমপি রুমিন ফারহানা

আবারও মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিএনপির দলীয় সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

বুধবার (২ ফেব্রুয়ারি) বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রুমিন ফারহানার কোভিড-১৯ পজিটিভ এসেছে। তবে তিনি সুস্থ আছেন, বাসায় থেকে চিকিৎসকের পরামর্শে ব্যবস্থা নিচ্ছেন।

এর আগে করোনার শুরুতে ২০২০ সালে এই ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন রুমিন ফারহানা। তখন তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ