করোনানা ভাইরাসে আক্রান্ত হয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।
শনিবার (৫ ফেব্রুয়ারি) তুরস্কের এই প্রেসিডেন্ট বলেছেন, তিনি করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টে সংক্রমিত হয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেওয়া এক বার্তায় এরদোগান বলেন, করোনাভাইরাসের মৃদু উপসর্গে ভুগছেন তিনি। তার স্ত্রীও একই ধরনের উপসর্গে ভুগছেন। তবে বাড়ি থেকে কাজ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তিনি।











