spot_img

চিড়িয়াখানার কিছু জায়গায় অব্যবস্থাপনা চোখে পড়েছে: প্রাণিসম্পদ মন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, চিড়িয়াখানায় অনিয়ম-দুর্নীতি বা সংশ্লিষ্টদের অবহেলা আছে কিনা, তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, চিড়িয়াখানার কিছু জায়গায় অব্যবস্থাপনা চোখে পড়েছে।

সোমবার (৭ ফেব্রুয়ারি) সকালে জাতীয় চিড়িয়াখানা পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, কয়েকটি জায়গায় প্রাণীর মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া দায়িত্বরত চিকিৎসক ও কর্মকর্তারা সঠিকভাবে দায়িত্ব পালন না করায় তিনি ক্ষোভ প্রকাশ করেন।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, সম্প্রতি গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে প্রাণীর মৃত্যুসহ দেশের বিভিন্ন চিড়িয়াখানায় অপ্রত্যাশিতভাবে বিভিন্ন ধরনের বন্যপ্রাণী মারা যাচ্ছে। এরই ধারাবাহিকতায় জাতীয় চিড়িয়াখানায় কোনো ধরনের ত্রুটি আছে কি না, তা দেখতে এবং চিড়িয়াখানার পরিবেশ ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পরিদর্শন করেন তিনি।

আকস্মিক পরিদর্শনের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, চিড়িয়াখানায় কোনো ধরনের ত্রুটি ও অব্যবস্থাপনা রয়েছে কি না, সেটা দেখার জন্য আমরা আকস্মিক পরিদর্শনে এসেছি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ