spot_img

‘চিড়িয়াখানা সিঙ্গাপুর-দুবাইয়ের মানে উন্নয়ন করার মাস্টারপ্ল্যান হচ্ছে’

জাতীয় চিড়িয়াখানার আধুনিকায়ন করে সিঙ্গাপুর ও দুবাইয়ের মানে উন্নীত করার মাস্টারপ্ল্যান করা হচ্ছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম।

সোমবার (৭ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মিরপুরস্থ জাতীয় চিড়িয়াখানা পরিদর্শনে গিয়ে তিনি এ কথা জানান।

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী বলেন, জাতীয় চিড়িয়াখানার আধুনিকায়ন করে সিঙ্গাপুর ও দুবাইয়ের মানে উন্নীত করার মাস্টারপ্ল্যান করা হচ্ছে।

গত ২৫ জানুয়ারি অ্যানথ্রাক্সে সংক্রামিত হয়ে একটি চিড়িয়াখানায় একটি সিংহী মারা যাওয়ার প্রসঙ্গে তিনি বলেন, এখানে একটি প্রাণী তাৎক্ষণিকভাবে মারা গেছে। এটির ময়নাতদন্ত ও ভিসেরা প্রতিবেদন দেশের দুটি প্রতিষ্ঠান থেকে এনেছি। প্রতিবেদনে সংক্রমণের কথা বলা হয়েছে। প্রয়োজনে তৃতীয় প্রতিবেদন আনা হবে এবং তাতেও সন্তুষ্ট না হলে প্রয়োজনে দেশের বাইরে প্রতিবেদনের জন্য পাঠানো হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ