spot_img
spot_img

ইনসাফ সংলাপ অনুষ্ঠিত

জমকালো আয়োজনের মধ্য দিয়ে দেশের ইসলামী ঘরানার প্রথম অনলাইন পত্রিকা ইনসাফ এর উদ্যোগে ‘ইনসাফ সংলাপ’ শীর্ষক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

সোমবার (৭ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর ফকিরাপুলস্থ হোটেল রাহমানিয়া ইন্টারন্যাশনালে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ইনসাফ সম্পাদক ও প্রকাশক সাইয়েদ মাহফুজ খন্দকারের পরিচালনায় এতে সভাপতিত্ব করেন উপদেষ্টা সম্পাদক মাওলানা সালাহউদ্দীন জাহাঙ্গীর।

এতে বিষয়ভিত্তিক আলোচক হিসেবে বক্তব্য রাখেন, মাসিক মদিনার সম্পাদক আহমদ বদরুদ্দীন খান, কবি মুসা আল হাফিজ, মাওলানা রুহুল আমীন সাদী (সাইমুম সাদী), তাকওয়া ফাউন্ডেশন বাংলাদেশ মাওলানা গাজী ইয়াকুব, রাজনৈতিক বিশ্লেষক শেখ ফজলুল করিম মারুফ, গার্ডিয়ান পাবলিকেশন্স-এর এমডি নুর মুহাম্মাদ আবু তাহের, লেখক ও আলোচক মুফতী আতাউল করীম মাকসুদ, সাংবাদিক ও উদ্যোক্তা রোকন রাইয়ান,  আন্তর্জাতিক কুদস সপ্তাহের বাংলাদেশী এম্বাসেডর মুহাইমিনুল হাসান রিয়াদ ও মুসাফির ফাউন্ডেশনের এ এম ওমর ফারুক।

এছাড়াও বক্তব্য রাখেন যুবকণ্ঠের সম্পাদক মুফতী নেয়ামতুল্লাহ আমীন, মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরী, গুলিস্তান পীর ইয়েমেনি মসজিদের খতিব মাওলানা ইমরানুল বারী সিরাজী, খিলাগাঁও মাখজানুল উলুম মাদরাসার নায়েবে মুহতামীম মাওলানা রাশেদ বিন নুর, সবার খবরের সম্পাদক মাওলানা আবদুল গাফফার, মাদরাসার উসমান ইবনে আফফানের মুহতামিম মাওলানা মাহমুদ সিরাজী, বাংলাদেশ ক্বিরাত সংস্থার সেক্রেটারি ক্বারী সা’দ সাইফুল্লাহ মাদানী, তামাদ্দুন নিউজের সম্পাদক মাইনুদ্দীন ওয়াদুদ, ইনসাফের সাবেক বার্তা সম্পাদক আলাউদ্দীন বিন সিদ্দীক, মুহাম্মাদ প্রকাশনীর স্বত্বাধিকারী মুহাম্মাদ আবদুল্লাহ খান প্রমুখ।

অনুস্থানটির আয়োজন সহযোগী ছিলো, এফ এম ট্রাষ্ট ইউকে, তাহফিজুল কুরআন ওয়াসসুন্নাহ মাদরাসা, গার্ডিয়ান পাবলিকেশন, আশরাফকেয়ার, মুহাম্মাদ পাবলিকেশন, আন-নূর ঘি ও কওমী প্রিন্টার্স।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ