spot_img

দেশে খাবারের হাহাকার নেই, তবে দাম একটু বেশি: কৃষিমন্ত্রী

দেশে খাবারের হাহাকার নেই, তবে দাম একটু বেশি বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী মুহাম্মাদ আব্দুর রাজ্জাক।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

কৃষিমন্ত্রী বলেন, ওএমএসে দেওয়া হচ্ছে, ১০ টাকা কেজি দরে গরিবদের দেওয়া হচ্ছে, খাবারের হাহাকার নেই। দাম একটু বেশি, সেটা ঠিক।

কৃষিমন্ত্রী আরও বলেন, চালের দাম কমের দিকে, কিছুটা হলেও কমেছে। পেঁয়াজের দাম কম। পেঁয়াজের জন্য নানারকম উদ্যোগ নিয়েছি। তবে শাক-সবজির দাম এবার সেভাবে কমেনি, যেভাবে কমা উচিত ছিল।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ