spot_img

শেখ হাসিনার উপহার, প্রাণীর কাছে ডাক্তার: শ ম রেজাউল করিম

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, আগে প্রাণীকে নিয়ে যেতে হতো ডাক্তারের কাছে, এখন ডাক্তার চলে যাবে প্রাণীর কাছে। শেখ হাসিনার উপহার, প্রাণীর কাছে ডাক্তার। প্রাণীর তাৎক্ষণিক চিকিৎসায় প্রান্তিক খামারিদের কাছে ভেটেরিনারি ক্লিনিক পৌঁছে দেওয়া হচ্ছে।

আজ বুধবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর ফার্মগেটে প্রাণিসম্পদ অধিদপ্তর প্রাঙ্গণে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, দেশের প্রান্তিক খামারিদের দোরগোড়ায় আধুনিক ও জরুরি প্রাণিচিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে মোবাইল ভেটেনারী ক্লিনিক চালু করা হয়েছে। এই ক্লিনিক দেশের প্রাণিসম্পদ খাতে নতুন অধ্যায়ের সূচনা করেছে।

প্রাণিসম্পদ মন্ত্রী আরও বলেন, প্রথম পর্যায়ে ৬১ টি উপজেলায় ৬১ টি ক্লিনিক বিতরণ করা হচ্ছে। পরবর্তী ধাপে আরও ১৮০টি ভেটেরিনারি ক্লিনিক বিতরণ করা হবে। শেষ ধাপে আরও ১১৯টি ক্লিনিক বিতরণ করা হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ