রফতানি উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক খালেদ মামুন চৌধুরীকে শ্রম অধিদফতরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
বুধবার (৯ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় এ নিয়োগ আদেশ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
এছাড়াও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাইফুল ইসলামকে জীবন বীমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়া শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদফতরের রেজিস্টার (অতিরিক্ত সচিব) আবদুস সাত্তারকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনস্থ সরকারি যানবাহন অধিদফতরের পরিবহন কমিশনার পদে নিয়োগ দেওয়া হয়েছে।










