কক্সবাজারের টেকনাফে ২০ হাজার পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ছয় লাখ টাকাসহ মোহাম্মদ সেলিম (৪২) নামের এক মাদককারবারিকে আটক করেছে পুলিশ। তিনি টেকনাফ পৌরসভার ৯নং ওয়ার্ড এলাকার মৃত মো. রফিকের ছেলে।
বুধবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে টেকনাফ মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, বুধবার ভোরে টেকনাফ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড এলাকার মো. সেলিমের বাড়িতে অভিযান চালিয়ে স্টিলের আলমারি থেকে ২০ হাজার পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ছয় লাখ টাকা উদ্ধার করা হয়। এ সময় সেলিমকে আটক করা হয়।
ওসি মো. হাফিজুর রহমান বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা করে কক্সবাজার আদালতে পাঠানো হবে।










