spot_img
spot_img

মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৭৪

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে ৭৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

এ সময় তাদের কাছ থেকে ৩২৫৭৫ পিস ইয়াবা, ২৫.৫ গ্রাম ১৮৪ পুরিয়া হেরোইন, পাঁচ কেজি ১৮৫ গ্রাম ৬৫ পুরিয়া গাঁজা, ৫৪ বোতল ফেন্সিডিল, ১৩.৫ লিটার দেশি মদ ও ২০টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।

ডিএমপি’র নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫৭টি মামলা দায়ের হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ