spot_img
spot_img

আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের চতুর্থ বর্ষে পদার্পণ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ ফেব্রুয়ারি) রাত ৮ টায় রাজধানীর পল্টনস্থ বিজয়নগর হোটেল ৭১ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের নির্বাহী সভাপতি মাওলানা সালাহউদ্দিন জাহাঙ্গীরের সভাপতিত্বে ও মহাসচিব মাওলানা সাদ সাইফুল্লাহ মাদানীর পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আলহাজ্ব আ.ক.ম. মোজাম্মেল হক এমপি।

সভায় আরও বক্তব্য রাখেন আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের সভাপতি মাওলানা ক্বারী আবু রায়হান, সাবেক অতিরিক্ত আইজিপি মাহবুব হোসেন পিপিএমবার বিপিএমবার, পরিকল্পনা মন্ত্রণালয়ের সাবেক সচিব শামসুদ্দিন চৌধুরী নাসিম, উপসচিব কাজী ইসমাইল, ইনটেক গ্রুপের চেয়ারম্যান আশরাফ উদ্দিন, সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশন দ্বীনি দাওয়াত বিভাগের ডাইরেক্টর আনিসুর রহমান সরকার, লন্ডনস্থ ফেনী সমিতির উপদেষ্টা নিজাম উদ্দিন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ