পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, সরকার উন্নয়নের ক্ষেত্রে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সুরক্ষার বিষয়টি গুরুত্ব দিচ্ছে। কয়লা পরিবেশের জন্য ক্ষতিকর হওয়ায় কয়লা ভিত্তিক কয়েকটি প্রকল্প বাতিল করা হয়েছে। উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতা রক্ষায় সকলের সহযোগিতা কামনা করছি।
শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর সিদ্ধেশ্বরীস্থ স্টামফোর্ড ইউনিভার্সিটিতে ‘জ্বালানি, জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়ন’ শীর্ষক বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
পরিকল্পনা মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা শেষ হাসিনার নেতৃত্বে দেশে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড চলছে। ইতোমধ্যে ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে গেছে।










