গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, নির্বাচন কমিশনার নিয়োগে যে সার্চ কমিটি কাজ করছে, তাদের সঙ্গে বিএনপির বসা উচিত হবে। একই সঙ্গে সার্চ কমিটিরও উচিত হবে বড় দল হিসেবে বিএনপিকে আবারও বৈঠকে বসার আহ্বান জানানো।
শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সুপ্রিম কোর্টের সেমিনার কক্ষে সার্চ কমিটির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
ডা. জাফরুল্লাহ বলেন, রাজনীতিতে মতপার্থক্য থাকবেই। বিএনপি রাজপথে দাবি-দাওয়া আদায়ে আন্দোলন করবে, সেটা তাদের অধিকার। তবে রাষ্ট্রপতির সঙ্গে বিএনপি সংলাপে না বসে ঠিক করেনি।











