spot_img
spot_img

যারা ইসির দায়িত্ব পাবেন তারা যেন সুবিধাভোগী না হন: আসিফ নজরুল

ইসি গঠনে সার্চ কমিটির সাথে আলোচনা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, আমরা প্রত্যেকেই আলাদাভাবে কথা বলার সুযোগ পেয়েছি। আমরা বেশির ভাগ মানুষ বলেছি। যারা নির্বাচন কমিশনের দায়িত্ব পাবেন তারা যেন আগের সরকারের আমলে বিশেষ সুবিধাভোগী না হন।

শনিবার (১২ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে অনুষ্ঠিত বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

আসিফ নজরুল বলেন, সভায় কোনো নাম প্রস্তাব করা হয়নি। তবে কী ধরনের নির্বাচন কমিশন করা দরকার সে নিয়ে পরামর্শ দেওয়া হয়েছে। সভায় তারা এমন কাউকে নির্বাচন কমিশনে নিতে আপত্তি জানিয়েছেন যারা কোনো সরকারের আমলে সুবিধাভোগীর তালিকায় ছিলেন। এই নির্বাচন কমিশনে যারা আসবে তাদের যেন একটি স্বচ্ছ নির্বাচনের মানসিকতা থাকে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ