spot_img

গত ২৪ ঘন্টায় সারাদেশে করোনায় ২০ জনের মৃত্যু; শনাক্ত ৫০২৩

গত ২৪ ঘণ্টায় সারাদেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৭৯১ জনে। মৃতদের মধ্যে ১২ জন পুরুষ, ৮ জন নারী। এদের মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন ১৩ জন। আর রাজশাহীতে ২, খুলনায় ২, বরিশালে ১, সিলেটে ১ ও রংপুরে ১ জন মারা গেছেন।

শনিবার (১২ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে শনাক্ত হয়েছে ৫ হাজার ২৩ জনে। দেশে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্তের সংখ্যা হলো ১৯ লাখ ৪ হাজার ৮২৬ জন। এছাড়া নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ৮ হাজার ৮২১ জন। এখন পর্যন্ত ১৬ লাখ ৬৪ হাজার ৮০২ জন সুস্থ হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ২৯ হাজার ৯০৪টি নমুনা সংগ্রহ করা হয়। আর পরীক্ষা করা হয় ৩০ হাজার ৪৪৮টি নমুনা। এ নিয়ে দেশে মোট এক কোটি ২৯ লাখ ৬২ হাজার ৫২৪টি নমুনা পরীক্ষা করা হলো।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ