spot_img

বঙ্গবন্ধুর কাছে জাতির ঋণ কখনো শোধ হবার নয়: পলক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে জাতির ঋণ কখনো শোধ হবার নয়। তিনি আমাদের বাংলা ভাষায় কথা বলার অধিকার প্রতিষ্ঠা করে গেছেন। বঙ্গবন্ধুর ৫৫ বছরের মধ্যে ১৪ বছর কেটেছে কারাগারে। ২৪ বছর তিনি এদেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রামে নিয়োজিত রেখে স্বাধীনতা উপহার দিয়ে গেছেন। মাত্র সাড়ে তিন বছর তিনি দেশ সেবার সুযোগ পেয়ে ‘সোনার বাংলা’ গড়ার শক্তিশালী ভিত্তি রচনা করেন। দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা তাকে হত্যা না করলে অনেক আগেই দেশ উন্নত দেশের কাতারে পৌঁছে যেত।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সিংড়ায় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর দেখানো পথে জননেত্রী শেখ হাসিনা মেধা, সততা আর সাহসিকতা দিয়ে শ্রমনির্ভর অর্থনীতির পরিবর্তে আধুনিক প্রযুক্তিনির্ভর ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছেন। মাত্র ১৩ বছরে তিনি স্বল্পোন্নত বাংলাদেশকে উন্নয়নশীল দেশের কাতারে নিয়ে গেছেন। তিনি উন্নয়নের পাশাপাশি সুশাসন প্রতিষ্ঠা করেছেন। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ বিপুল সংখ্যক জনগোষ্ঠীকে সামাজিক সুরক্ষা প্রদান করছেন। দেশে কোনো পরিবার আর গৃহহীন থাকবে না।

পলক বলেন, ১৯৭৫ থেকে ১৯৯৬ এবং ২০০১ থেকে ২০০৭ পর্যন্ত সময়ে এদেশে মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে মুক্তিযুদ্ধের পরাজিত শক্তিকে পুনর্বাসিত করা হয়। ওই সময়ে দেশের উন্নয়ন তো দূরের কথা, জঙ্গিবাদ আর সন্ত্রাসের জনপদে পরিণত হয় দেশ। মানুষের কোনো নিরাপত্তা ছিল। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয়, দেশের উন্নয়ন নিশ্চিত হয়। ২০৪১ সাল নাগাদ উন্নত, আধুনিক, প্রযুক্তিনির্ভর মেধাভিত্তিক অর্থনীতির সমৃদ্ধ দেশের লক্ষ্য অর্জনের কার্যক্রমে আওয়ামী লীগের তৃণমূল নেতা-কর্মীদের সক্রিয় অংশগ্রহণের কোনো বিকল্প নেই।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ