spot_img
spot_img

ঢাবিতে ছাত্রলীগের দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসীম উদ্দীন হলের ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে হলের সাধারণ শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়েন।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) রাতে দুই দফায় হল ছাত্রলীগের সভাপতি ওয়ালিউল সুমন ও সাধারণ সম্পাদক লুৎফুর রহমানের গ্রুপের মধ্যে এই ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দিনের বেলা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে ছাত্রলীগের সাধারণ সম্পাদক লুৎফুর রহমানের অনুসারী ইসমাইল হোসেনের সঙ্গে সভাপতি সুমনের অনুসারী রাশেদুজ্জামান রনির ঠাট্টার জেরে ভুল বোঝাবুঝির ঘটনা ঘটে। এর জের ধরে রাত ৮টার দিকে সভাপতির অনুসারীরা সাধারণ সম্পাদকের ব্লকের ইসমাইল হোসেনকে ধরে আনতে যায়। এ সময় সাধারণ সম্পাদকের অনুসারীরা তাদের ধাওয়া দেয়। পরে রাত পৌনে ৯টার দিকে সভাপতি সুমন তার অনুসারীদের নিয়ে হলের চার তলায় অবস্থান নেন। অন্যদিকে লুৎফরের অনুসারীরা দুই তলায় অবস্থান নেয়।

জানা গেছে, দুই গ্রুপের কর্মীদের মধ্যে একপর্যায়ে হাতাহাতির পরিস্থিতি সৃষ্টি হলের আবাসিক শিক্ষকদের চেষ্টায় উত্তেজনা আংশিক কমে। শিক্ষকরা সভাপতি সুমন ও সাধারণ সম্পাদক লুৎফরকে নিয়ে প্রভোস্টের অফিসে যান। ঘটনার খবর শুনে হল প্রভোস্ট অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদও হলে আসেন। প্রভোস্ট অফিসে দুই নেতাকে নিয়ে আলোচনায় বসেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ