spot_img
spot_img

তসলিমা নাসরিন ঘৃণার প্রতীক: ওয়াইসি

ভারতের কর্ণাটকে হিজাব নিষিদ্ধ করা হয়েছে, যা নিয়ে উত্তাল কর্ণাটক। এমনকি এই উত্তাপ এখন গোটা ভারতে ছড়িয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে এই বিতর্ক নিয়ে মুখ খুলেন সমালোচিত, বিতর্কিত ইসলাম বিদ্বেষীদের লেখিকা তসলিমা নাসরিন।

তসলিমা নাসরিনের মতে, হিজাব, বোরখা, নেকাব আসলে দাগ দিয়ে দেয় যে মেয়েরা যৌন বস্তু ছাড়া কিছু নয়।

তার মতে, একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রে শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ুয়াদের পোশাক হওয়া উচিত ধর্মীয় ভেদাভেদহীন। শিক্ষকরা যে পড়ুয়াদের ধর্মীয় পোশাক পরে স্কুল-কলেজে আসতে বারণ করছেন, এর মধ্যে কোনও ভুল নেই। শিক্ষাপ্রতিষ্ঠান ধর্মচর্চা তথা ব্যক্তিগত ভাবাবেগ অনুশীলনের জায়গা নয়। স্কুলে শেখানো হয় নাগরিকের অধিকার, লিঙ্গসাম্য, মানবিকতা, আধুনিক মনস্কতা, বিজ্ঞান ভাবনা ইত্যাদি।

এমন মন্তব্যের কারণে তসলিমাকে ঘৃণার প্রতীক বলে ক্ষোভ প্রকাশ করেছেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়েইসি।

ভারতের এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমি এমন কোনো মানুষকে উত্তর দিতে চাই না যিনি ঘৃণার প্রতীকে পরিণত হয়েছেন। এমন কোনো মানুষকে উত্তর দেব না যাকে আশ্রয় দেয়া হয়েছিল এবং যিনি ভারতে পড়ে রয়েছেন নিজের দেশে আত্মরক্ষা করতে না পেরে। তাই আমি এখানে বসে তাকে নিয়ে কোনো আলোচনা করব না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ