spot_img
spot_img

কূপে আটকে পড়া শিশুকে বাঁচাতে না পেরে কান্না করলেন মাওলানা ইয়াকুব

তালেবানের প্রতিষ্ঠাতা বা আমীরুল মুমিনীন মোল্লা ওমরের ছেলে ও আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রী মাওলানা ইয়াকুব তার দেশের জাবুল প্রদেশে একটি কূপে আটকে পড়া ৬ বছর বয়সী শিশু হায়দারের জীবন বাঁচাতে না পেরে কান্নায় ভেঙে পড়েছেন।

স্থানীয় কর্মকর্তাদের মতে, শিশু হায়দার গত চার দিন ধরে প্রায় ৩৩ ফুট গভীরে আটকা পড়েছিল এবং উদ্ধারকারী দল মোবাইল ফোন ক্যামেরার সাহায্যে শিশুটির অবস্থা পর্যবেক্ষণ করছিল।

আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রী মাওলানা ইয়াকুব এবং তালেবান নেতা আনাস হাক্কানি ঘটনাস্থলে পৌঁছেছিলেন। তারা ক্রমাগত উদ্ধার অভিযান পর্যবেক্ষণ করছিলেন, কিন্তু যখন উদ্ধারকারী দল শিশুটির কাছে পৌঁছায় তখন সে মারা যায়।

এ ঘটনায় আফগান প্রতিরক্ষামন্ত্রী মাওলানা ইয়াকুব কান্নায় ভেঙে পড়েন। মাওলানা ইয়াকুব উদ্ধার অভিযানের দায়িত্বে ছিলেন এবং দিনরাত সেখানে অবস্থান করছিলেন।

কাতারে তালেবানের রাজনৈতিক কার্যালয়ের মুখপাত্র ডক্টর মুহাম্মদ নাঈম মাওলানা ইয়াকুবের কান্নার একটি ভিডিও শেয়ার করেছেন।

সূত্র: জিও নিউজ উর্দূ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ