spot_img
spot_img

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৭৬

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৭৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। অভিযানে গ্রেফতারকৃতরদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৬টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

এসময় তাদের কাছ ১৪৫ গ্রাম হেরোইন, ৭ হাজার ৩৭২ পিস ইয়াবা, ৯১ কেজি ৪৮০ গ্রাম গাঁজা, ৪০ বোতল ফেনসিডিল ও ও ১৬ হাজার ৪০০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। যাদের গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে ডিএমপির সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫৮টি মামলা রুজু হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ