spot_img

বাংলাদেশ থেকে আরো শ্রমিক নিতে আগ্রহী মালয়েশিয়া

বাংলাদেশ সফররত মালয়েশিয়ার বনায়ন, শিল্প ও পণ্য বিষয়ক মন্ত্রী জুরাইদা কামারুদ্দিন বলেছেন, মালয়েশিয়া বনায়ন খাতে বাংলাদেশ থেকে আরো শ্রমিক নিয়োগে আগ্রহী। এই নিয়োগ প্রক্রিয়া সরকারের সাথে সরকারের (জি২জি) মাধ্যমে হতে পারে।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তার সরকারি বাসভবন গণভবনে এক সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন।

বৈঠকের পর প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব হাসান জাহিদ তুষার সাংবাদিকদের ব্রিফ করেন।

মালয়েশিয়ার মন্ত্রী জুরাইদা বলেন, প্রস্তাবিত নিয়োগ পদ্ধতি অনুযায়ী উপযুক্ত আবাসন ও মজুরিসহ শ্রমিকদের মৌলিক চাহিদা ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিতের পাশাপাশি এই নিয়োগ প্রক্রিয়া সহজ, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে চাই।

তিনি বলেন, শ্রমিকদের পর্যবেক্ষণের জন্য একটি ট্র্যাকিং সিস্টেম প্রবর্তন করতে হবে। এতে দুই দেশের মধ্যকার বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার ও সুদৃঢ় হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ