ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের ঘটনা ঘটেছে। এতে অন্তত দুইজন নিহত।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) ভূমিকম্পের ফলে কেঁপে উঠে দ্বীপটির বিভিন্ন অঞ্চল।
স্থানীয়রা জানান, প্রথমবার ভূ-কম্পনের পর তারা বাড়িঘর ছেড়ে পালানো শুরু করেন, ঠিক সেসময় দ্বিতীয়বার আঘাত হানে আরও একটি বড় ধরনের ভূ-কম্পন।
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, পশ্চিম সুমাত্রার প্রদেশের বুকিটিংগি শহর থেকে ৭০ কিলোমিটার দূর থেকে আঘাত হানে এটি। উৎপত্তিস্থলে এর গভীরতা ছিল ১২ কিলোমিটার পর্যন্ত।











