spot_img
spot_img

করোনা: চট্টগ্রামে নতুন করে আক্রান্ত ৪৬ জন

চট্টগ্রামে দিন দিন করোনা আক্রান্তের সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২ দশমিক ১০ শতাংশ। এ সময়ে করোনায় কারও মৃত্যু হয়নি।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, চট্টগ্রামের ১৩টি ল্যাবে ২ হাজার ১৮১টি নমুনা পরীক্ষা করে ৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩২ জন নগরীর বাসিন্দা। বাকি ১৪ জনের মধ্যে লোহাগাড়ার ১, আনোয়ারার ১, বাঁশখালীর ১, বোয়ালখালীর ২, রাঙ্গুনিয়ার ১, ফটিকছড়ির ১, রাউজানের ১, হাটহাজারীর ৪ ও সীতাকুণ্ডের ২ জন রয়েছেন।

এর আগে শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) চট্টগ্রামে ৫২ জনের করোনা শনাক্তের কথা জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়। চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৬ হাজার ৩৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৯১ হাজার ৮৯২ জন। অন্যরা বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট ১ হাজার ৩৬২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৪ জন নগরের বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬২৮ জনের।

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ