spot_img
spot_img

চীনের সঙ্গে আমাদের অর্থনীতির সম্পর্ক; কিন্তু ভারতের সঙ্গে রক্তের: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, সরকার সব দেশের সঙ্গেই সুসম্পর্ক বজায় রাখতে চায়। চীনের সঙ্গে আমাদের অর্থনীতির সম্পর্ক। কিন্তু ভারতের সঙ্গে সম্পর্ক রক্তের। এ সম্পর্ক অটুট থাকবে।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) গ্রিন প্লাজায় চার দিনব্যাপী অনুষ্ঠিত কালচারাল মিটে ভারতীয় অতিথিদের নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, এ সাংস্কৃতিক মিলন মেলা দুদেশের সম্পর্কে আরও উন্নতি ঘটাবে। দুদেশের আভ্যন্তরীণ যোগাযোগ দৃঢ় করবে। ব্যবসা-বাণিজ্যেরও উন্নয়ন ঘটাবে।

আব্দুর রাজ্জাক বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ভারত-বাংলাদেশের সম্পর্কে কোনো সমস্যা হবে না। চীনের সঙ্গে সুসম্পর্ক ভারতের সঙ্গে সম্পর্কের কোনো অবনতি ঘটাবে না। ফলে দুই দেশের সঙ্গেই সম্পর্ক ভালো থাকবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ