spot_img

সরকার স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দিচ্ছে: পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, সরকার এখন স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দিচ্ছে। সরকার নিজেও করছে, প্রাইভেট সেক্টরকেও উৎসাহ দিচ্ছে। সরকারি এবং প্রাইভেট মিলেই সামগ্রিকভাবে স্বাস্থ্যখাত শক্তিশালী পর্যায়ে পৌঁছাবে। বেসরকারি উদ্যোগের মধ্যে অন্যতম হার্ট ফাউন্ডেশন। এসব উদ্যোগকে সরকার উচ্চ মর্যাদা ও মনোযোগ দিয়ে দেখে।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে সুনামগঞ্জে উচ্চ রক্তচাপ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংক্রান্ত জনসচেতনতামূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাছনরাজা মিলনায়তনে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ ও জালালাবাদ অ্যাসোসিয়েশনের যৌথভাবে এ আলোচনা সভার আয়োজন করে।

সভায়পরিকল্পনামন্ত্রী হার্ট ফাউন্ডেশন সুনামগঞ্জকে জমি দেওয়ার জন্য জেলা প্রশাসককে অনুরোধ করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ