spot_img
spot_img

কুষ্টিয়ায় ভারতীয় ভিসাকেন্দ্র করা হবে: দোরাইস্বামী

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেছেন, কুষ্টিয়াতেও একটি ভারতীয় ভিসাকেন্দ্র করার পরিকল্পনা আছে। দ্রুতই এ বিষয়ে উদ্যোগ নেওয়া হবে।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে রোটারি ক্লাব অব কুষ্টিয়াকে ভারত সরকারের দেওয়া একটি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, করোনা যত দ্রুত কেটে যাবে, ভারতীয় ভিসা প্রক্রিয়া তত সহজ হবে। বাংলাদেশ-ভারতের মধ্যকার মধুর সম্পর্ক দিন দিন আরও উন্নত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জীব ভাট্টি, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সরোয়ার জাহান বাদশাহ, সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়ার জেলা প্রশাসক মুহাম্মাদ সাইদুল ইসলাম, পুলিশ সুপার মুহাম্মাদ খায়রুল আলম, রোটারি ক্লাব অব কুষ্টিয়ার নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ