spot_img
spot_img

রাশিয়ায় যুদ্ধবিরোধী বিক্ষোভ থেকে প্রায় আটক ৬ হাজার

যুদ্ধবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ায় মোট ৫ হাজার ৯৪২ জনকে আটক করেছে রাশিয়ার প্রশাসন। পর্যবেক্ষণ সাইট ওভিডি-ইনফো এ তথ্য জানিয়েছে বলে সোমবার সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে।

ওভিডি-ইনফোর সর্বশেষ তথ্য অনুযায়ী, রোববার সারা দেশের ৫৭টি শহরে বিক্ষোভে অংশ নেওয়ার জন্য ২ হাজর ৮০২ জনকে আটক করা হয়। এর মধ্যে শুধু মস্কোতেই ১ হাজার ২৭৫ জনকে আটক করা হয়েছে।

তবে, এখনো পর্যন্ত সোমবার বিক্ষোভের কোনো খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার রাশিয়ার তদন্ত কমিটি সতর্ক করে বলেছে, যে কোনো ধরনের যুদ্ধবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া অবৈধ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ