spot_img
spot_img

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৭

নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেব রাজধানীর বিভিন্ন থানা এলাকা থেকে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

শুক্রবার (৪ মার্চ) ভোর ৬টা থেকে শনিবার (৫ মার্চ) ভোর ৬টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

শনিবার (৫ মার্চ) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এসব তথ্য জানান।

তিনি বলেন, গ্রেফতারের সময় তাদের হেফাজতে থাকা ৩ হাজার ৮১৬ পিস ইয়াবা, ৩৭ গ্রাম (৪৫ পুরিয়া) হেরোইন, ৪৫ কেজি (৪৬৬ গ্রাম) গাঁজা ও ৯০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ