spot_img

ষড়যন্ত্র রুখতে দেশবাসীকে সজাগ থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশকে অকার্যকর করতে দেশ ও বিদেশে নানান ধরনের ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র রুখতে মুক্তিযোদ্ধাসহ দেশবাসীকে সজাগ থাকতে হবে।

শনিবার (৫ মার্চ) দুপুরে মানিকগঞ্জ শহিদ মিরাজ তপন স্টেডিয়ামে ঢাকা পশ্চিমাঞ্চলের মুক্তিযোদ্ধাদের মিলন মেলার উদ্বোধনকালে
তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাওয়ার কারণে একটি মহল ঈর্ষান্বিত হয়ে তাকে ১৯ বার হত্যার চেষ্টা করে।

এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরবিক্রম), দুর্যোগ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক মন্ত্রী শাজাহান খান এমপি, সাবেক মন্ত্রী আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ